পঞ্চগড়ের আশপাশ এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পাশাপাশি প্রচন্ড গরমের সাথে সাথে আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। সেই সাথে ঋতুরাণী শরতে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। আগের মত কাশফুল দেখা না গেলেও করতোয়া নদীর তীরে এখনও প্রচুর পরিমাণে কাশফুল সুন্দর্য পিপাসুদের তৃষ্ণা মিটাচ্ছে।
বিশেষ করে উঁচু জায়গায় শুদ্ধতা ছড়ায় এই কাশফুল। কাশফুলের সৌন্দর্য দেখতে অনেকেই নদীর পাড়ে আসছেন। বাংলা বর্ষ পঞ্জিকা মতে শনিবার থেকে শরত ঋতুর যাত্রা শুরু। ভাদ্র ও আশ্বিন মাস কে ঘিরে শরতকে সাধারণত ঋতু রানী বলা হয়। ভাদ্রের তালপাকা গরম এই কথাটি পুনরায় স্মরণ করিয়ে দিতেই শরতের আগমন।
কবি- সাহিত্যিক রাও শরতের বন্ধনায় নিজে তৃপ্ত করেন। এই ঋতুতে কাশফুল, মেঘমুক্ত নীল আকাশ আর ফসলের মাঠ সবুজে সবুজে ভরে যায়। প্রতিবছর এমনটা হলেও এবার কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে।
এই অঞ্চলে বন্যার রেশ রয়েছে অনেক স্থানে। এখন বৃষ্টি এবং গরম দুটোই শুরু হয়েছে। শরতকালে এমনটা হওয়ার কথা না থাকলেও এমনটাই হচ্ছে। বৃষ্টির সাথে দিনের বেলা ভ্যাপসা গরমে অধিকাংশ বাড়িতেই দেখা দিয়েছে জ্বরশর্দি কাশি। এমন জ্বরশর্দি নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় রয়েছেন।
তবে এই শরতেই শীত আগমনী বার্তা দিয়ে গরম কে বিদায় জানাবে। কদিন পরেই ভোররাতে শিশির পড়তে দেখা যাবে। সবুজ ধানের শীষে, সকালের রোদ্রে মুক্তোর দানার মত চিকমিক করবে মুক্তর দানার মত শিশির গুলো।
কখনো কখনো হিমেল হাওয়া দোলা দিবে সবুজ ধানের শীষে। নীল নীল আকাশের নিচে বলাকার দল যায় উড়ে রাখাল বাজায় বাঁশি মুখে তার ফোট হাসি মাঠ ভরা ধান। উত্তর আকাশে মেঘের ভেলা ভাসে চাষিরা করে চাষ, এইতো আমাদের ছয় ঋতুর বাংলাদেশ।






Leave a Reply