সমাজের চিত্রসহ ৪ টি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গেই ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো ফরিদপুর সদর উপজেলার কৃষি কলেজের পাশে সাচিয়া বাজারে সড়ক ও জনপথের সরকারি জায়গা দখল করে নির্মানাধীন সেই অবৈধ ৭টি দোকানঘর।
বুধবার বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদপুর সদর মোঃ শফিকুল ইসলাম।
এর আগে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান মোল্লার নেতৃত্বে ওই এলাকার জাহিদ মোল্লা, কালাম মোল্লা, গিয়াস বিশ্বাস ও হাসমত মীর মিলে ওই সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।
বিষয়টি প্রশাসনের নজরে আসা মাত্রই মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনার নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশ দেন।
তার নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার (১৮ নভেম্বর) ফের নির্মাণকাজ চলমান রেখেছিলেন অবৈধ দখলদাররা।
এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হওয়া মাত্র প্রশাসন গিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ সরকারের সময় গুরুত্বপূর্ণ সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করেন প্রশাসন।
আওয়ামীলীগ সরকার পতনের পর ওই জায়গা ফের দখলকরে দোকান ঘর নির্মাণ করেছেন বেশ কিছু লোকজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম জানান, আমরা জানতে পারি যে, সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এই সংবাদ পাওয়া মাত্রই মঙ্গলবার অবৈধ দখলদারদের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেই।
কিন্তু তারা এই নিষেধাজ্ঞা অমান্যকরে বুধবার নির্মাণ কাজ চলমান রাখে। এবিষয়ে সমাজের চিত্র সহ বিভিন্ন পত্রিকার অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়।
পত্রিকার মাধ্যমে বিষয়টি নজরে আসা মাত্রই অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে দোকান নির্মানের কাজে নিয়োজিত তিনজন কাঠমিস্ত্রীকে আটক করে তাদের অর্থদন্ড প্রদান করা হয়।
এঅভিযান পরিচালনা করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী অফিসার এই দুই পরোপকারী কর্মকর্তার নানা প্রশংসা করেন স্থানীয়রা।




Leave a Reply