1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুর -কালিয়াকৈর-চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সকল কারখানা বন্ধ ঘোষণা মহাসড়ক অবরোধ,পরিস্থিতি ভয়াবহ

  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ি, কালিয়াকৈর, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে চলমান আন্দোলন আজ রবিবার ভয়াবহ রূপ নিয়েছ।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাস্তা দখল করে বিক্ষোভ মিছিল করছে হাজার হাজার শ্রমিক।

মহাসড়কের রাস্তার মাঝখানে চেয়ার-টেবিল জড়ো করে জ্বালিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি প্রাইভেট কার ও অন্য গাড়িতে অগ্নিসংযোগ করা করেছে।

কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। এদিকে মহাসড়কের দুই পাশে শত শত বাস-ট্রাক আটকা পড়ে আছে, আর মাঝখানে শ্রমিকরা লাঠি হাতে খন্ড খন্ড মিছিল এবং বেতন বৃদ্ধি সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। মহাসড়কে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুঁড়ছে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

সকাল থেকে শুরু হওয়া এই অবরোধে এখন পর্যন্ত অন্তত ৩টি গাড়িতে অগ্নিসংযোগ ও ১০-১২টি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে কোনাবাড়ি, কালিয়াকৈর ও চন্দ্রা এলাকার সকল পোশাক কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে আজই নতুন মজুরি বোর্ড গঠন করা হচ্ছে। মহাসড়কে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

মহাসড়কে আটকা পড়া যাত্রী সাধারণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ উভয় মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী শত শত যাত্রী ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে আছেন। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews