গাজীপুরের কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রাখালিয়াচালা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ১৩ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার মৌচাক ইউনিয়নে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রাখালিয়াচালা হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল।
সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার,
সদস্য সচিব এম, আনোয়ার হোসেন,সাবেক চেয়ারম্যান এ,এইচ,এম শওকত ইমরান, পৌর বিএনপির আহবায়ক মোঃ মামুদ সরকার, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান দেওয়ান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply