গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯নভেম্বর) বিকেলে বাস স্ট্যান্ড চত্ত্বর এলাকায় দৃষ্টিনন্দন উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী সাইয়েদুল আলম বাবুল,
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান প্রমূখ।
বক্তারা নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট দলের দেশব্যাপী সন্ত্রাসী, নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সেই সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে তাদের দেশ ধ্বংসের ষড়যন্ত্র এবং জ্বালাও পোড়াও অপ রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ সহ কেন্দ্রীয় বিএনপি’র ডিসেম্বর মাস ব্যাপী সকল কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।
।



Leave a Reply