আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু সেই মতপার্থক্য দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে না মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি ,
সোনার বাংলা পার্টির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আজ ২০ শে নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় ‘ রাজনীতিতে ধর্ম ও সংস্কৃতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ ‘ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, বাংলাদেশর রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক সক্ষমতা, অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে এখন সবাই ভাবছে। একটি গনতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মত পার্থক্য থাকবে,
বিভিন্ন রাজনৈতিক দল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতা যখন রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, সাধারণ মানুষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এবং প্রশাসনকে প্রতিনিয়ত চাপের মুখে রাখে, তখন তা আর সুস্থ গণতান্ত্রিক চর্চার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ ইউ জেজ প্রিন্সের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাজমুল হক প্রধান,
বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অশোক ধর এবং জাতীয় নেতৃবৃন্দ।


Leave a Reply