1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্কে স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে জহিরউদ্দিন স্বপন এমপি

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্কে স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথা এবং সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি ।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে গত শুক্রবার,১৩ নভেম্বর ২০২৬,সন্ধ্যায় সাড়ে ৮টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি বলেছেন,

মুক্তিযুদ্ধের ঘোষণা এবং পরবর্তীতে একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল এক অধ্যায়ে অধিষ্ঠিত হয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এ সমাবেশ থেকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণের পর সেই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি।

দেশ এবং প্রবাসেও সৃষ্ট উদ্বেগ-উৎকন্ঠার পরিপ্রেক্ষিতে মন্ত্রী মর্যাদার বিএনপির এই নেতা স্বপন প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দি-বিনিময় চুক্তি রয়েছে। সে অনুযায়ী তারা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে সমর্পণ করবে বলে আশা করছি। কারণ, শেখ হাসিনা হচ্ছেন মানবতা-বিরোধী অপরাধে মৃত্যুদন্ডে দন্ডিত একজন পলাতক আসামী।

জহিরউদ্দিন স্বপন প্রবাসের নেতা-কর্মীগণকে চোখ-কান খোলা রেখে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ভিপি জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনা ও পরিচালনায় এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ব্যারিষ্টার নওশাদ জমির এম পি।

গেস্ট অব অনর ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লুর ।অতিথির মধ্যে আরো ছিলেন বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন,বিএনপি নেতা এম এ সবুর, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন,

বিএনপি নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম, সৈয়দা মাহমুদা শিরিন, কাজী আসাদউল্লাহ, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গির শহিদ সোহরাওয়ার্দি, আসমা আকতার, নীরা রাব্বানী, ষ্টেট বি এন পির সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী,বদরুল হক আযাদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও অথর আলী ইমাম সিকদার ।

সভাপতির সমাপনী বক্তব্যে জসিমউদ্দিন সমাবেশকে সাফল্যমন্ডিত করতে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানিয়েছেন ।

ব্রুকলীন, ব্রঙ্কস, কুইন্স থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীর এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, এবাদ চৌধুরী, এ আর মাহবুবুল হক, আবদুল্লাহ, মনিরুল ইসলাম, শাহেদা আকতার প্রমুখ। সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews