1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বকচর হুঁশতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

মিন্টু গাজী ওই এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলার আসামি তিনি।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাতেরও চেষ্টা করা হয়। আহত বাপ্পীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় মিন্টু গাজীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।এদিকে গত ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এর আগেও আলোচনায় ছিলেন এই শ্রমিক নেতা। আটক করার পর তাঁকে ওই মামলায় আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews