1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, কাদায় পিছলে অন্তত ১০ জন আহত

  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুরে রাতের আঁধারে চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ স্থানীয় বিএনপি নেতা আব্দুর রবের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে। প্রতিদিন এস্কেভেটর দিয়ে নদীর পাড় কেটে ২০ থেকে ২৫ ট্রাক মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নদীর তীর ভাঙনের ঝুঁকির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার সড়ক।

মাটিবাহী ট্রাকের চলাচলে সড়কে কাদা জমে পিচ্ছিল হয়ে পড়েছে। ফলে বুধবার সকালে থেকে হওয়ায় বৃষ্টিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, এনায়েতপুর গ্রামের বীজ থেকে উত্তরপাড়ার দিকে যাওয়ার পথে চিত্রা নদীর পাড়ের বিভিন্ন স্থান থেকে মাটি কাটা হচ্ছে। বিশেষ করে আবু দাউদের বাড়ির নিচ থেকে এবং এনায়েতপুর সেতুর দক্ষিণ পাশে খালসংলগ্ন ফারুকের বাড়ির নিচ থেকে নদীর পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন রাতের আঁধারে ট্রাকে করে এসব মাটি বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে।

এলাকাবাসী জানান, মাটিবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের ওপর মাটি পড়ে কাদায় পরিণত হয়েছে। বৃষ্টির পানি ও যানবাহনের চাপে সেই কাদা আরও পিচ্ছিল হয়ে উঠছে। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের সময় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বুধবার সড়কের কাদায় পিছলে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে কেটে ও আঘাত লেগেছে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, আবদুর রবের নেতৃত্বে দাউদ হোসেন, আবদুল্লাহ আল মামুনসহ একটি চক্র এসব মাটি কাটার সঙ্গে জড়িত। অভিযোগকারীদের দাবি, দাউদ হোসেন থানা বিএনপির সহসাধারণ সম্পাদক,

আবদুর রব বিএনপির বহিষ্কৃত নেতা এবং আবদুল্লাহ আল মামুন লেবুতলা ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে অভিযোগের বিষয়ে আবদুর রব অস্বীকার করেছেন।

তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানে না।এলাকাবাসী আরও জানান, মাটি কাটা বন্ধে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নিষেধ করেছিলেন বলে তারা শুনেছেন। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করে রাতের আঁধারে মাটি কাটা অব্যাহত রয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পাড় কাটা চলতে থাকলে নদীর তীরবর্তী বসতবাড়ি ও জমি ভাঙনের ঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নদীর পাড় থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। এরপরও কেউ এ ধরনের অন্যায় করে থাকলে খোঁজখবর নিয়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews