বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনছারুল হক রানার সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলটি পরিচালিত হয়।
দৈনিক যশোরের প্রতিবেদনে জানানো হয়েছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এমপি,
বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল।
এছাড়াও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ যশোর রেলস্টেশন মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে একত্রে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। জন্মদিনে তিনি ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পদার্পণ করলেন।


Leave a Reply