1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (২০) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার  করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার  করা হয়। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন-পাবনা জেলার সাঁথিয়া থানার দাঁতালপুর গ্রামের

আজহার শেখর ছেলে বাছেদ মিয়া (৪০) টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার সিরাজকান্দি গ্রামের মাজম আলীর ছেলে  সোলেমান হোসেন (৫৪),

 ও বগুড়া জেলার  নন্দীগ্রাম থানার ইউনুস মিয়ার ছেলে  আশরাফুল ইসলাম (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী রতনপুর রেলস্টেশন এলাকায় একই কারখানার সুপারভাইজার ইমন হোসেনের সঙ্গে  বেড়াতে যান।

সেখানে তাদের  সাথে কথাবার্তার একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। এ সময় তাদের মারধর করে এবং ২০ হাজার টাকা দাবি করেন তারা। এ সময় সুপারভাইজার  ইমন হোসেন পালিয়ে যায়।

পরে ওই নারীকে চারজন মিলে  ধর্ষণ করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করেন।

 পরবর্তীতে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার  করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি  ( তদন্ত)  মোঃ সাইফুল ইসলাম জানান, দলবদ্ধ  ধর্ষণের ঘটনা  সত্য।  তিনজনকে গ্রেফতার  করা হয়েছে।  নারীকে নিয়ে বেড়াতে যাওয়া সুপারভাইজার ইমন হোসেন ধর্ষণের ঘটনায় জড়িত থাকার বিষয়টি  তদন্তাধীন।

 কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান , এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা   হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews