ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে পুরানা পল্টন দারুস সালাম কমপ্লেক্সের ৮ম তলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস.এম আকাশ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন,
শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ভূপতি দাস, সহ- সভাপতি ইদ্রিস আলী,
যুগ্ন আহ্বায়ক মোঃ ইফতেখার আলম শফিক, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শাহজালাল ফরাজী, শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।
সভায় আগামী ৭ অক্টোবর দিবসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এছাড়া সংশ্লিষ্ট সকলকে সময়মতো উপস্থিত থেকে সভা সফল করার জন্য অনুরোধ জানানো হয়।

Leave a Reply