1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে এসিল্যান্ডের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমিতে নির্মাণ হচ্ছে ৭ দোকান

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার কৃষি কলেজ বাজারে সড়ক ও জনপদের  সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধভাবে ৭টি দোকানঘর।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম খবর পেয়ে গতকাল বিকেলে  ওই এলাকার তসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

তার নিষেধাজ্ঞা অমান্য করে আজ বুধবার (১৮ নভেম্বর) ফের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন দখলদাররা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ সরকারের সময় কৃষি কলেজ বাজারের গুরুত্বপূর্ণ সরকারি জায়গা অধেধ দখলমুক্ত করেন প্রশাসন।

আওয়ামীলীগ সরকার পতনের পর ওই গুরুত্বপূর্ণ সরকারি জায়গা ফের দখলকরে দোকান ঘর নির্মাণ করেছেন বেশ কিছু লোকজন।

সর্বশেষ কয়েকদিন ধরেই প্রভাবশালী ৬ ব্যক্তি ৭টি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন।

বিষয়টি প্রশাসনের নজরে এলে গতকাল মঙ্গলবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনার নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশ দেন।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ বুধবার সকাল থেকেই পুনরায় পুরোদমে দোকানঘর নির্মাণকাজ শুরু করেন দখলদাররা। দিনদুপুরে সরকারি জমি দখল করে এভাবে স্থাপনা নির্মাণ কাজ অব্যহত রাখায়  বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বাজারের বাকি সরকারি জায়গাগুলোও বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এবিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহর সাথে কথা বলতে কয়েক বার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews