অবরোধ কর্মসূচীর নামে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মানববন্ধন
কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম ঢাকা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম আকাশের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে গুরুপ্তপূর্ণ বক্তব্য রাখেন, বিএনপির শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা এটিএম মমতাজুল করিম, সহ- সভাপতি ইদ্রিস আলী,
সহ- সভাপতি এস.এম মিজানুর রহমান পান্না,
যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলম শফিক, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মোঃ ফজলুর হক, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার,সাংগঠনিক সম্পাদক শাহেদ রেজা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুসা, শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার বলেন, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় শহীদ জিয়া স্মৃতি সংসদ এর নেতাকর্মীরা সজাগ রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর নেতাকর্মীরাসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
অবরোধের নামে দেশব্যাপী অগ্নিসংযোগ, নাশকতা ও মানুষহত্যার তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠানের সভাপতি এস.এম আকাশ বলেন,
পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তারা এখনো উপরে উপরে বিএনপি সেজে,
ভিতরে সবাই আওয়ামীলীগের এজেন্টা। তারা দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের খুজে বের করে ব্যবস্থা নিতে হবে। মাদকের বিরুদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


Leave a Reply