1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফ্যাসিবাদী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রত্যাখ্যান করে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও কার্যক্রম সচল রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে শাহজাহান বাবু, সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, মারুফুজ্জামান কাঞ্চন, সভাপতি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, সিরাজুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি,

আবুল কাশেম কালু, সহ-সাংগঠনিক সম্পাদক, নগর বিএনপি, কামরুজ্জামান বাপ্পি, আহ্বায়ক, যশোর জেলা ছাত্রদল, শেখ হাসান ইমাম, যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা ছাত্রদল এবং নাঈম হোসেন রাব্বি, যুগ্ম আহ্বায়ক, নগর ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মাধ্যমে জনজীবন ব্যাহত ও দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। জনগণ এ ধরনের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। তারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন, ভয়ভীতি কিংবা সহিংস রাজনীতিতে ফিরে যেতে চায় না।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যকর কর্মকাণ্ড প্রতিহত করা হবে।এ সময় নেতাকর্মীরা ‘লকডাউন মানি না, মানব না’, ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জনগণের অধিকার,

প্রতিষ্ঠা করো’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত করার পাশাপাশি জনসাধারণকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews