1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের নিন্দায় জামায়াতের সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে সৃষ্ট পরিস্থিতি এবং পরবর্তী সময়ে বিএনপির বিক্ষোভ কর্মসূচির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেন, প্রশাসনের কাছে জনস্বার্থসংশ্লিষ্ট দাবি উত্থাপন করতে গিয়ে তারা অসম্মানজনক আচরণের শিকার হয়েছেন। একই সঙ্গে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উপজেলা বিএনপি মানববন্ধন ও মিছিল করেছে বলে দাবি করেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলা জামায়াত ইসলামী দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জামায়াতের ২০-২৫ জন নেতাকর্মী সংসদ সদস্যকে সরকারি কর্মসূচিতে যথাযথ মর্যাদা দেওয়া, নিয়োগ ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চুরি-ডাকাতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে যান। এ সময় কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।

জামায়াত নেতাদের অভিযোগ, দাবি উত্থাপনের একপর্যায়ে ইউএনও উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের কার্যালয় থেকে বেরিয়ে যেতে বলেন। পুলিশ ডাকেন এবং মামলা ও গ্রেপ্তারের হুমকি দেন। এতে তারা অপমানিত বোধ করেন। তাদের দাবি, সেদিন তারা কোনো মব সৃষ্টি করেননি, বরং প্রশাসনের আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংবাদ সম্মেলনে বিএনপির একাংশের মানববন্ধন ও মিছিলের সমালোচনা করে জামায়াত নেতারা বলেন, ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করেই তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ছাড়া ওই কর্মসূচিতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে হত্যার হুমকিসংবলিত স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। এ ধরনের স্লোগানকে রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে তারা এর নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সংসদ সদস্যকে যথাযথ মর্যাদা দেওয়া, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সরকারি নিয়োগে দলীয় প্রভাব বন্ধ এবং ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা বিলাল হোসেন, পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, ফরিদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বোয়ালমারী উপজেলার সাবেক আমীর অধ্যাপক মো. ইমারত হোসেন চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, পৌর জামায়াতের নায়েবে আমীর আবুল কাশেম মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে অফিসিয়াল নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুণবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জামায়াত নেতারা যে আচরণ করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারা রীতিমতো মব সৃষ্টি করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়। একজন দক্ষ ও মানবিক সরকারি কর্মকর্তা কি পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ ডাকতে বাধ্য হন, তা বুঝে নিতে হবে। আমরা জামায়াতের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি নয়, জামায়াত নেতারাই মিথ্যাচার করেছেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews