পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এর নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার জগদল রাস্তার এলাকায় বায়ু দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেন। এবং এই অভিযানে বায় দূষণ বিধিমালা ২০২২ লংঘন করার অপরাধে ব্যবসায়ী মোঃ জামানকে দুই হাজার টাকা এবং মেসার্স হাসান ফিলিং স্টেশন কে দুই হাজার সর্বমোট ৪০০০ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।
সেই সাথে পঞ্চগড়ের যেসব জায়গায় অবৈধভাবে রাস্তার পাশে বালু আছে সেগুলো অপসারণ করার নির্দেশ দেওয়া হয়।জানা যায় এই অভিযান পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলার সরকারি পরিচালক মোঃ আব্দুল গফুর পসিকিউটর হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন।
এ পরিবেশ দূষণ রোধে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের কথা শুনে এলাকাবাসী সবাই ধন্যবাদ জানান পঞ্চগড় জেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা মহোদয় কে।
কেননা পঞ্চগড়ের আনাচে-কানাচে বালুর স্তুপ দিয়ে যে ধুলা তৈরি করেছে সেজন্য পঞ্চগড়ের প্রতিটি মানুষ অসুস্থ দিকে এগিয়ে যাচ্ছে এমন অভিযান অব্যাহত থাকলে কিছুটা হলেও পঞ্চগড়ের মানুষ স্বস্তির পাবে এবং রোগ বালাই থেকে মুক্তি পাবে। অভিযান শেষে এমনটি জানান স্থানীয় এলাকাবাসী।


Leave a Reply