মহালয়া বদেশ্বরী মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়, পূজা দিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার। দীর্ঘ তিন বছর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পালিত হলো সনাতন হিন্দু সম্প্রদায়ের মহালয়া বদেশ্বরী পূজা।
গত তিন বছর পূর্বে বদেশ্বরী মন্দিরে পূজা দিতে এসে মারেয়া আউলিয়ার ঘাটে নৌকা ডুবি তে নারী শিশু পুরুষ সহ প্রায় ৭২ জন মৃত্যুবরণ করেছিল। তারপর পরেই আউলিয়ার ঘাটে একটি ওয়াই ব্রিজের কাজ উদ্বোধন করা হয়েছে,ব্রিজটির কাজ এখনো চলমান।
তাই এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এর নির্দেশনায় কঠোর নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সনাতন সম্প্রদায়ের মানুষের যাতে করে বদেশ্বরী মন্দিরে যেতে নদী পারাপারে কোন অসুবিধা না হয় সেই জন্য সকল স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পূজার কাজ সম্পন্ন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন দল মত নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষ। নিরপেক্ষ নির্ভয়ে সনাতন সম্প্রদায়ের পূণ্যার্থীরা যাতে করে সুন্দরভাবে পূজা করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

Leave a Reply