1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপেসহ ২ শ ৬৮ মণ্ডপে নিরাপত্তা জোরদার প্রস্তুত

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে জেলার ২ শ ৬৮ টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১৩ যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নটির সদস্যরা প্রস্তুত রয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর পঞ্চগড় জেলায় ২৬৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩- মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ তৎপরতা ও নজরদারিও বাড়ানো হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তায় ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত থাকবেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক গুজব ও অপপ্রচার ঠেকাতে অনলাইন মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্মিলিত উদ্যোগে এমনভাবে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এসআরবি-১৩-এর দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্যে কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা নেই। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কোথাও সন্দেহজনক কার্যকলাপ বা অপ্রীতিকর ঘটনার আলামত দেখা গেলে দ্রুত এসআরবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) স্বাক্ষর রয়েছে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews