1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে একটি বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতেগেলে সাংবাদিকরা হেনস্থা শিকার সহকারী শিক্ষক আটক নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা যশোরে প্রাইভেটকারসহ ১৫টি সোনার বার জব্দ, সাতক্ষীরার তিন কারবারি আটক বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সিআইডির হাতে যুবক আটক যশোর হামিদপুর আল-হেরা কলেজের অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায় ? গোলাম রসুল এমপি যশোরে মনিহার মোড়ে নগর বিএনপির অবস্থান কর্মসূচি যশোর জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন শুক্রবার ফজরের পর আমবয়ানে শুরু, রোববার আখেরি মোনাজাত যশোরে ছাত্রদলের সাবেক নেতা সুমনকে কুপিয়ে জখম মামুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সাথে একই বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ মোল্যা তার জমি থেকে ধান কাটছিল।

এ সময় পূর্ব থেকে পাশের একটি বাগানে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজন লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যা পক্ষীয় লোকজন। তাদের দাবি ফরহাদ মোল্যা স্ট্রোকে মারা গেছেন। তাকে কোনও আঘাত করা হয়নি।

এ বিষয়ে লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবরর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews