1. admin@somajerchitro.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে ঐতিহাসিক আলোয়া খোয়া রাশ পূর্ণিমা মেলার শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের, আসামি ৫১ জন সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হামিদপুর বাজারে মতবিনিময় সভা যশোর চৌগাছায় আগুনে কৃষকের বিচালির গাদা পুড়ে ছাই যশোর অভয়নগরে আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার যশোরে পাওয়ার হাউস এলাকা থেকে মোটরসাইকেল চুরি যশোরে তিনদিনব্যাপী ইজতেমা শুরু শুক্রবার, অংশ নেবেন দেশি-বিদেশি ৫০ হাজার মুসল্লী যশোরে বুধবার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন আটক, কোতোয়ালি থানায় ৯ জন

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের, আসামি ৫১ জন

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলের বেন্দারচর এলাকায় নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা হত্যাকাণ্ডের ছয়দিন পর মামলা দায়ের হয়েছে। ৫১ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার পর দুইজনকে আটক করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন।

মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews