1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল রাজনীতিতে সততা, ত্যাগ ও আদর্শের মূল্য কি আজ অপপ্রচারের কাছে পরাজিত হবে? রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক, কিন্তু অপপ্রচার নয় .. ..ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন ভূঞাপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী

নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে খদেজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়। ৫ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার পৌরসভার নবগঙ্গা নদীর খলসাখালি এলাকায় থেকে তার মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত খদেজা বেগম পৌরসভায় গোপিনাথপুর গ্রামের মৃত আক্কাস মালির স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌরসভার সি.এম.বি ব্রিজের পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান বৃদ্ধা খদেজা বেগম, পানিতে নেমে আর উপরে ওঠেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন।

পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবড়ি দল এসে অনেক খুঁজাখুঁজি করেন তারা না পেয়ে চলে যান।

মঙ্গলবার সকালে উপজেলার খলশেখালি নবগঙ্গা নদীতে স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখেন, পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধা নিখোঁজের পাঁচ দিন পর তার মরদেহটি উদ্ধার করা হয়ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews