1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী যশোরে রাইটসের উদ্যোগে সারভাইভার লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত দেশে ৪ কোটি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত যশোরে নাশকতার অভিযোগে যশোরে পর্বতসহ ২৬ জন আটক যশোর শার্শায় পাটের গোডাউনে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে রাতভর বিজিবির নজরদারি, দিন-রাত টহল জোরদার

যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চুকে বিস্ফোরক আইনের মামলায় আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার দুপুরে শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১৫ জুন খোলাডাঙ্গা এলাকায় রুবি খাতুনের বাড়িতে বোমা হামলার অভিযোগে গত ২২ জুন যশোরের আদালতে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় প্রধান আসামি করা হয় রড বাচ্চুকে। অন্য আসামিদের মধ্যে তার ছেলে মেহেদী হাসানসহ ১৪ জন রয়েছেন।

আদালতের নির্দেশে পুলিশ অভিযোগটি তদন্ত করে বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে রুবি খাতুনের স্বামীর জমি পাইয়ে দেওয়ার কথা বলে বাচ্চুর বিরুদ্ধে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগও উল্লেখ করা হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহের কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

ওসি কবির হোসেন জানান, গত ২৮ অক্টোবর আদালতের নির্দেশে ১৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রেকর্ডের নির্দেশনা আসে। পরে ৪ নভেম্বর কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়। ওই মামলায় সোমবার বাচ্চুকে আটক করা হয়েছে।

এদিকে রড বাচ্চুর বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও জমি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এর জেরে তিনি সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলাও করেন। এ ছাড়া যশোর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খানের চাচা হওয়ায় তিনি ওই পরিচয়ের প্রভাব খাটাতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews