1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী যশোরে রাইটসের উদ্যোগে সারভাইভার লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত দেশে ৪ কোটি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত যশোরে নাশকতার অভিযোগে যশোরে পর্বতসহ ২৬ জন আটক যশোর শার্শায় পাটের গোডাউনে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে রাতভর বিজিবির নজরদারি, দিন-রাত টহল জোরদার

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে রাতভর বিজিবির নজরদারি, দিন-রাত টহল জোরদার

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান, ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোলে বিক্ষোভ-সমাবেশ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবর ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্কতা নেওয়ার পাশাপাশি রাতে সার্চলাইট ব্যবহার করে চলছে নজরদারি। দিন-রাত টহলে রয়েছেন বিজিবি সদস্যরা।

সোমবার (২৩ নভেম্বর) বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা গেছে। বিশেষ করে রাতের অন্ধকারে আধুনিক সার্চলাইটের তীব্র আলোয় সীমান্তের বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছেন টহলরত সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) সকালে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন বলে ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে স্বপন মজুমদার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। অশোক কীর্তনীয়াও একই ধরনের বক্তব্য দেন।

এদিকে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সীমান্ত পরিদর্শনের পর তাঁরা ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টার বৈঠক করেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পথ পর্যালোচনার বিষয়টিও এসব প্রতিবেদনে উঠে এসেছে।

এসব ঘটনার পর রোববার সন্ধ্যা থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল বাড়ানো হয়। সোমবারও একই সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জন ছড়ানো হয়েছে। এ কারণে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী যাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারেন,সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন,কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews