যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এসব পরীক্ষা নেওয়া হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
চারটি ইভেন্টের মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প।
২০০ মিটার দৌড়ে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডের মধ্যে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। পুশ-আপে পুরুষদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারীদের ৩০ সেকেন্ডে ১০টি সম্পন্ন করতে হয়।
এ ছাড়া লং জাম্পে পুরুষদের কমপক্ষে ১০ ফুট ও নারীদের ৬ ফুট এবং হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট ও নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রম করতে হয়।
প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উত্তীর্ণ হতে প্রত্যেক প্রার্থীকে তিনবার করে সুযোগ দেওয়া হয়।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply