1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী যশোরে রাইটসের উদ্যোগে সারভাইভার লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত দেশে ৪ কোটি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত যশোরে নাশকতার অভিযোগে যশোরে পর্বতসহ ২৬ জন আটক যশোর শার্শায় পাটের গোডাউনে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬ শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে রাতভর বিজিবির নজরদারি, দিন-রাত টহল জোরদার

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন। সব মিলিয়ে ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ৯০৯ জনের। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড।বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব উত্তরপত্র যাচাই করে মোট ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে।

এতে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। ফেল থেকে পাস করা ৬২৮ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন। এ গ্রেড পেয়েছেন একজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৩ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।

এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।

অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে ডি থেকে সি পেয়েছেন ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে জিপিএ ৫ পেয়েছেন ১জন,

বি থেকে এ তিনজন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ৩৪৩ জন, এ্ মাইনাস থেকে জিপিএ ৫ পেয়েছেন ৬জন।যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল।

অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাদের খাতা দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews