যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে আব্দুস সবুর (৬০) নামে এক পাট ব্যবসায়ীর তিনতলা বাড়ির নিচতলায় এ আগুন লাগে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স এবং শার্শা
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা পাট পুড়ে ব্যবসায়ীর আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


Leave a Reply