যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলামকে রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।খন্দকার আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ প্রসঙ্গে যশোরের কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন,
তাকে আটকের সংবাদ শুনেছি আইনের অন্যান্য ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে। তিনি বলেন ,সাবেক এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে কেশবপুর থানায় ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে করা ১০টি জিআর মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


Leave a Reply