1. admin@somajerchitro.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে পাওয়ার হাউস এলাকা থেকে মোটরসাইকেল চুরি যশোরে তিনদিনব্যাপী ইজতেমা শুরু শুক্রবার, অংশ নেবেন দেশি-বিদেশি ৫০ হাজার মুসল্লী যশোরে বুধবার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন আটক, কোতোয়ালি থানায় ৯ জন বেনাপোল চেকপোস্টের দোকান থেকে ১৫ লিটার ভারতীয় মদ উদ্ধার যশোরে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির মতবিনিময় সভা যশোরে জামান মেডিসিন কর্ণারকে ৬ হাজার টাকা জরিমানা প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি শেখ দিনু আহমেদের সুস্থতা কামনা বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়। এ ছাড়া বিভাগের অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। তিনি শিক্ষার্থীদের সত্য ও সঠিক পথ অনুসরণ করে জীবনে সফল হওয়ার আহ্বান জানান।

কর্মজীবনে সততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নানা অভিজ্ঞতা ও পথের মুখোমুখি হতে হয়। সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় স্বল্প সময়ে যবিপ্রবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

এফবি বিভাগের চেয়ারম্যান এ এইচ এম শাহারিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস ও মো. শাহনুর রহমান।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews