1. admin@somajerchitro.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বেনাপোল চেকপোস্টের দোকান থেকে ১৫ লিটার ভারতীয় মদ উদ্ধার যশোরে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির মতবিনিময় সভা যশোরে জামান মেডিসিন কর্ণারকে ৬ হাজার টাকা জরিমানা প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি শেখ দিনু আহমেদের সুস্থতা কামনা বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২ যশোর জেনারেল হাসপাতালে রোগীর টাকা ও দুটি মোবাইল চুরি যশোর রিজিয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ ৪৯ বিজিবির অভিযানে৭কোটি ৩১ লাখ টাকার পণ্য উদ্ধার, আটক ৮ কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল রাজনীতিতে সততা, ত্যাগ ও আদর্শের মূল্য কি আজ অপপ্রচারের কাছে পরাজিত হবে? রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক, কিন্তু অপপ্রচার নয় .. ..ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বেনাপোলে স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও লোকমান হোসেন নামে দুজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। তিনি জানান, কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির ফটকের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

এতে তিনি ও লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বোমার আঘাতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন,

তাঁরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews