1. admin@somajerchitro.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল রাজনীতিতে সততা, ত্যাগ ও আদর্শের মূল্য কি আজ অপপ্রচারের কাছে পরাজিত হবে? রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক, কিন্তু অপপ্রচার নয় .. ..ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন ভূঞাপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গ্রেপ্তার

কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর থেকে প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মৌচাক এলাকায় ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে গেলে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা হঠাৎ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে।

কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করলে জানমালের নিরাপত্তায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews