1. admin@somajerchitro.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২ যশোর জেনারেল হাসপাতালে রোগীর টাকা ও দুটি মোবাইল চুরি যশোর রিজিয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ ৪৯ বিজিবির অভিযানে৭কোটি ৩১ লাখ টাকার পণ্য উদ্ধার, আটক ৮ কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল রাজনীতিতে সততা, ত্যাগ ও আদর্শের মূল্য কি আজ অপপ্রচারের কাছে পরাজিত হবে? রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক, কিন্তু অপপ্রচার নয় .. ..ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন ভূঞাপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

যশোর রিজিয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ ৪৯ বিজিবির অভিযানে৭কোটি ৩১ লাখ টাকার পণ্য উদ্ধার, আটক ৮

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ৭ কোটি ৩১ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং আটজনকে আটক করেছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে। এ সময় ১৫৯ জনকে আটক করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

অন্যদিকে, ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে একই সময়ে অভিযান চালিয়ে ৭ কোটি ৩১ লাখ ৬ হাজার ৬৩৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল-চাদর ও প্রসাধনীসামগ্রী। এছাড়া ২১৯ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা, ২৭ দশমিক ৩ কেজি গাঁজা ও ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা জোরদার এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল চলছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

বিজিবি অধিনায়ক বলেন, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।
সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা দেখলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews