1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে একটি বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতেগেলে সাংবাদিকরা হেনস্থা শিকার সহকারী শিক্ষক আটক নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা যশোরে প্রাইভেটকারসহ ১৫টি সোনার বার জব্দ, সাতক্ষীরার তিন কারবারি আটক বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সিআইডির হাতে যুবক আটক যশোর হামিদপুর আল-হেরা কলেজের অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায় ? গোলাম রসুল এমপি যশোরে মনিহার মোড়ে নগর বিএনপির অবস্থান কর্মসূচি যশোর জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন শুক্রবার ফজরের পর আমবয়ানে শুরু, রোববার আখেরি মোনাজাত যশোরে ছাত্রদলের সাবেক নেতা সুমনকে কুপিয়ে জখম মামুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত

যশোরে ছাত্রদলের সাবেক নেতা সুমনকে কুপিয়ে জখম মামুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের নগর শাখার সাবেক আহ্বায়ক সুমন আহমেদকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখমের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে বুধবার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে সুমনের বাবা মো. রশিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। তিনি শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা আসামিরা হলেন বারান্দীপাড়ার জাহাঙ্গীরের ছেলে মামুন, একই এলাকার মৃত বিশুর ছেলে মো. সাগর, খেজুরবাগান এলাকার আব্দুল হাইয়ের ছেলে সিরাজুল (বর্তমানে মান্দারতলা মেঠোপুকুরপাড় এলাকার বাসিন্দা), মাজেদের ছেলে সাগর ওরফে চোর সাগর, পশ্চিম বারান্দীপাড়ার কদমতলা এলাকার নাটা বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম জিকো এবং নাথপাড়ার শিয়া বাড়ির সামনের এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সুজন।

এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিদের সঙ্গে তার ছেলে সুমনের পূর্বশত্রুতা ছিল। এর জেরে আসামিরা তাকে বিভিন্ন সময় হত্যার ও জখমের হুমকি দিয়ে আসছিলেন। গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে সুমন পূর্ব বারান্দীপাড়ার ঢাকা রোডে একটি মাদ্রাসার সামনে গেলে আসামিরা তার ওপর হামলা চালান।

এ সময় তাকে মারধরের পাশাপাশি ধারালো দা ও চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইজিবাইক কেনার জন্য সুমনের পকেটে রাখা ৮০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews