যশোরে ভারতে পাচারের সময় ১৫টি সোনার বার ও ২৩ গ্রাম রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সোনার বার ও বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনারবার গুলোর বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করা হয়।
সোনাবহনের কাজে আটক ব্যক্তির হচ্ছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫),কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সদর দপ্তরের সামনে চেকপোস্ট স্থাপন করে।
সময় একটি সাদা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের শরীরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, ঢাকা থেকে সোনার বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা।
এ ঘটনায় মামলা দায়ের করে জব্দ করা সোনা, রুপা ও প্রাইভেটকারসহ আটক তিনজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply