1. admin@somajerchitro.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে একটি বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতেগেলে সাংবাদিকরা হেনস্থা শিকার সহকারী শিক্ষক আটক নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা যশোরে প্রাইভেটকারসহ ১৫টি সোনার বার জব্দ, সাতক্ষীরার তিন কারবারি আটক বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সিআইডির হাতে যুবক আটক যশোর হামিদপুর আল-হেরা কলেজের অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায় ? গোলাম রসুল এমপি যশোরে মনিহার মোড়ে নগর বিএনপির অবস্থান কর্মসূচি যশোর জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন শুক্রবার ফজরের পর আমবয়ানে শুরু, রোববার আখেরি মোনাজাত যশোরে ছাত্রদলের সাবেক নেতা সুমনকে কুপিয়ে জখম মামুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত
পঞ্চগড়ে একটি বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতেগেলে সাংবাদিকরা হেনস্থা শিকার সহকারী শিক্ষক আটক নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা যশোরে প্রাইভেটকারসহ ১৫টি সোনার বার জব্দ, সাতক্ষীরার তিন কারবারি আটক বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সিআইডির হাতে যুবক আটক যশোর হামিদপুর আল-হেরা কলেজের অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায় ? গোলাম রসুল এমপি যশোরে মনিহার মোড়ে নগর বিএনপির অবস্থান কর্মসূচি যশোর জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন শুক্রবার ফজরের পর আমবয়ানে শুরু, রোববার আখেরি মোনাজাত যশোরে ছাত্রদলের সাবেক নেতা সুমনকে কুপিয়ে জখম মামুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত

পঞ্চগড়ে একটি বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতেগেলে সাংবাদিকরা হেনস্থা শিকার সহকারী শিক্ষক আটক

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি 

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ৭ নং  বামাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের বিরুদ্ধে।

 উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতে গেলে একপর্যায়ে কয়েকজন বহিরাগতকে ডেকে এনে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ,

অকথ্য ভাষায় গালিগালাজ এবং ফেসবুক লাইভের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, বোদা উপজেলা প্রেসক্লাবের ছয়জন সাংবাদিক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যথাযথ অনুমতি নিয়ে তথ্য সংগ্রহের জন্য বিদ্যালয়ে প্রবেশ করেন।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার রায় তাঁদের সঙ্গে বিরূপ আচরণ করেন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন বহিরাগতকে ডেকে এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষেই সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন।

পাশাপাশি নিজের মোবাইল ফোনে ফেসবুক লাইভ করে সাংবাদিকদের সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই সাংবাদিকেরা

বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে ফোনে বিষয়টি জানান। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার নির্দেশ দেন।

 তবে অভিযোগ, ওই নির্দেশের প্রতিও কর্ণপাত করেননি সহকারী শিক্ষক স্বপন কুমার রায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন,

আপনারা যথাযথ অনুমতি নিয়েই এসেছেন। বিষয়টি আমিও অবগত। যেহেতু তাঁর (স্বপন কুমার) এমন আচরণ করার কথা নয়, সেহেতু আপনারা উপজেলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।

এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অসদাচরণের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। ময়দানদিঘী ইউনিয়নের ১ নং  ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার রায় বলেন,

সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের বিরুদ্ধে বিদ্যালয় ও এলাকাকেন্দ্রিক বিভিন্ন অসদাচরণ, নারী ও শিশুর শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে বলে আমি জানি।

 এসব বিষয়ে একাধিকবার এলাকায় সালিশ বৈঠক হয়েছে। কয়েকটি বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। তাঁকে ঘিরে সাম্প্রতিক সময়েও এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।’স্থানীয় বাসিন্দা শাহীনুর ইসলাম শাহীন ও বেলাল হোসেন বলেন,

ওই শিক্ষকের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। একসময় এলাকাবাসী মিলে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করারও উদ্যোগ নিয়েছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সাংবাদিকদের হেনস্তার অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই তাঁরা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছিলেন।

প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলে ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আমার অনুমতি থাকা সত্ত্বেও তথ্য সংগ্রহের সময় সহকারী শিক্ষক স্বপন কুমার রায় সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ ও সামাজিকভাবে হেনস্তা করেছেন বলে জানতে পেরেছি।

 বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সংবাদমাধ্যম একটি স্বাধীন পেশা।

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত অধিকার। এ কাজে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 ঘটনার সময় উপস্থিত সাংবাদিক বার্তা বিচিত্রার পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম বলেন, আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।

বহিরাগতদের ডেকে এনে সাংবাদিকদের সঙ্গে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, ঘটনার সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক সংগ্রামের মো. আব্দুর রহমান,

বার্তা বিচিত্রার পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম, দৈনিক কালবেলার বোদা উপজেলা প্রতিনিধি মো. রাজু, রাজধানী টেলিভিশনের মো. রুবেল ইসলাম, দৈনিক ক্রাইম ওয়াচ ২৪-এর শোহানুর রহমান শাহীন, দৈনিক লোকালয়ের আশরাফুল ইসলাম এবং দৈনিক বাংলা ধারার মাসুম রহমান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews