সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীত আসে সবার আগে আবার বিদায় নেয় সবার শেষে। এক কথায় এই জেলায় শীত অনেক বেশি। পঞ্চগড় জেলাটি ভারতের সীমান্ত ঘেষা হওয়ায় ভারত থেকে উড়ে আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। অনেক রাতে জেগে থাকলে এসব অতিথি পাখির ডাক কানে ভেসে আসে। সকাল হলে সীমান্ত এলাকার খাল বিলে এসব পাখির উপস্থিতি চোখে পড়ে।
বিলের পানিতে এবং ডাঙ্গায় বিভিন্ন পোকামাকড় স্বীকার করে থাকে এই অতিথি পাখিরা। অনেক এলাকায় এসব পাখির কলকাকুলিতে ঘুম ভাঙ্গে কৃষকের। বিকেল হলে ঝাকে ঝাকে উড়ে আসে গাছের শাখায়।
এ যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি। শীত চলে গেলে অতিথি পাখিরা ও বিদায় নেয় এ জেলা থেকে। অনেক সময় দেখা যায় শিকারীরা অতিথি পাখিকে স্বীকার করতে চায় কিন্তু সচেতন মহল সেদিকে সজাগ।
এছাড়াও পঞ্চগড়ে শুরু হয়েছে ধান কাটার মৌসুম।মাঠে মাঠে কৃষাণ কৃষাণীরা ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে। অনেক বাড়িতে সন্ধ্যা হলে বসে ভাপা পিঠা ও চিতই পিঠার আসর,গুড়, ধেনিয়া পাতার ভর্তা, শুটকির ভর্তা, সরিষা বাটা দিয়ে বসে পিঠা পিঠা খাওয়ার আসর ।
চুলার চারপাশে উষ্ণতায় বসে এই পিঠার আসর। বর্তমান অনেক বেশি শীত হলে বয়স্ক যারা রয়েছেন তারা খের কুঠো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।
সর্বোপরি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা আর এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে পর্যটকরা।
হয়ে ওঠে পঞ্চগড়ের আবাসিক হোটেল গুলোর সরগরম। তবে পঞ্চগড় তেতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলে আর পরিষ্কার না থাকলে ফিরে যেতে হয়।


Leave a Reply