1. admin@somajerchitro.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে শীত পড়তে না পড়তেই বিভিন্ন এলাকায় দেখা মিলছে অতিথি পাখির ঝাঁক বাংলাদেশকে সিকিম,হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির নির্বাচন জাহিদ সভাপতি,আশিকুর সম্পাদক দুর্গম চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ইউএনও মাহবুব হাসান বাঘারপাড়ার রাজপথে বিএনপির শক্তির মহড়া, বিশাল বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল লস অ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক ট্রাম্পের দাবি, তিনি দুর্নীতিগ্রস্ত নন, মিনেসোটাসহ ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোতে প্রকৃত দুর্নীতি’র অভিযোগ নিউইয়র্কে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল, তবে মেয়র মামদানিকে বিচারকের কঠোর সমালোচনা ট্রাম্পকেয়ার নিয়ে আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, স্বাস্থ্যসেবা নিয়ে একসঙ্গে কাজের আশাবাদ

ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির নির্বাচন জাহিদ সভাপতি,আশিকুর সম্পাদক

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলা গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নাভারন ইউনিয়নের গ্রাম পুলিশের প্রধান জাহিদ হাসান নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউনুস আলীকে ২৩ ভোটের ব্যবধানে সভাপতি ও পানিসারা ইউনিয়ন গ্রাম পুলিশের প্রধান আশিকুর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেনকে ৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে জাহিদ হাসানের প্রাপ্ত ভোট ৫৮ সাধারণ সম্পাদক পদ আশিকুর রহমানের প্রাপ্ত ভোট ৭২।

২৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনে মোট ভোটারের ৮৮জন ছিল পুরুষ ও ১৩জন ছিল নারী।এদের মধ্যে ৯৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ১০১জন ভোটারের মধ্যে ৯৮জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক নির্বাচিত করেন।

নির্বাচনে সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও প্রচার সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেষে উপজেলা সমবায় অফিসার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরোল ইসলাম ফলাফল ঘোষণা করেন। সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহীদুল ইসলাম,উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।

নির্বাচন চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের উদ্দেশ্যে আশা প্রকাশ করে বলেন, গ্রাম পুলিশরা তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। তিনি ইউনিয়ন পরিষদকে কার্যকর ও গতিশীল করতে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews