যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সমিতির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে।
সমিতির সহসভাপতি বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর।
সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, এম এ লতিফ, মাহাবুবুর রহমান, আব্দুল কাদের আজাদ, সোহেল শামীম, আর এম ময়নুল হক খান ময়না ও ওয়াজিউর রহমান প্রমুখ।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।


Leave a Reply