1. admin@somajerchitro.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে শীত পড়তে না পড়তেই বিভিন্ন এলাকায় দেখা মিলছে অতিথি পাখির ঝাঁক বাংলাদেশকে সিকিম,হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির নির্বাচন জাহিদ সভাপতি,আশিকুর সম্পাদক দুর্গম চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ইউএনও মাহবুব হাসান বাঘারপাড়ার রাজপথে বিএনপির শক্তির মহড়া, বিশাল বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল লস অ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক ট্রাম্পের দাবি, তিনি দুর্নীতিগ্রস্ত নন, মিনেসোটাসহ ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোতে প্রকৃত দুর্নীতি’র অভিযোগ নিউইয়র্কে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল, তবে মেয়র মামদানিকে বিচারকের কঠোর সমালোচনা ট্রাম্পকেয়ার নিয়ে আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, স্বাস্থ্যসেবা নিয়ে একসঙ্গে কাজের আশাবাদ

বাংলাদেশকে সিকিম,হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত।এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে সিকিম,

জুনাগড় ও হায়দ্রাবাদের মতো পরিণত করার যে লালসা ও স্বপ্ন ভারত লালন করছে, উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যে তা আবারও প্রকাশ পেয়েছে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি।

অমিত বলেন,ভারতসহ কোনো বিদেশি শক্তি বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড দখলের দুঃসাহস দেখালে দেশের ১৮ কোটি মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশের ঘোষণার পরপরই ভারতীয় মন্ত্রীর এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

বিবৃতিতে ভারতের মোদি সরকারের সমালোচনা করে অমিত অভিযোগ করেন, দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তর, মসজিদ-মাদ্রাসা ধ্বংসসহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো হচ্ছে।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে উগ্র হিন্দুত্ববাদী আধিপত্যবাদ চলবে না। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে মোদি সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews