1. admin@somajerchitro.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে শীত পড়তে না পড়তেই বিভিন্ন এলাকায় দেখা মিলছে অতিথি পাখির ঝাঁক বাংলাদেশকে সিকিম,হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির নির্বাচন জাহিদ সভাপতি,আশিকুর সম্পাদক দুর্গম চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ইউএনও মাহবুব হাসান বাঘারপাড়ার রাজপথে বিএনপির শক্তির মহড়া, বিশাল বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল লস অ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক ট্রাম্পের দাবি, তিনি দুর্নীতিগ্রস্ত নন, মিনেসোটাসহ ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোতে প্রকৃত দুর্নীতি’র অভিযোগ নিউইয়র্কে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল, তবে মেয়র মামদানিকে বিচারকের কঠোর সমালোচনা ট্রাম্পকেয়ার নিয়ে আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, স্বাস্থ্যসেবা নিয়ে একসঙ্গে কাজের আশাবাদ

দুর্গম চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ইউএনও মাহবুব হাসান

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

যেখানে যান, সেখানেই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই। কখনো যমুনার তীরে, কখনো দুর্গম চরের আঁকাবাঁকা মেঠোপথে, কখনো বিদ্যালয়ের আঙিনায়। হাতে থাকে বই, চোখে থাকে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। বইয়ের পাতায় পাতায় তিনি বুনে দেন স্বপ্নের বীজ, জাগিয়ে তোলেন অজানাকে জানার আগ্রহ। তাঁর মতে, একটি বই বদলে দিতে পারে একটি জীবন, আর আলোকিত একজন মানুষ বদলে দিতে পারে একটি সমাজ। এমনই এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে যমুনাবেষ্টিত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নের সারথি হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুব হাসান।

যমুনার বুকে জেগে থাকা ভূঞাপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দারিদ্র্য, নদীভাঙন, দুর্গম যোগাযোগব্যবস্থা আর জীবনসংগ্রাম অনেক শিশুর শিক্ষাজীবনের নিত্যসঙ্গী। কৃষিজীবী ও স্বল্প আয়ের পরিবারের সন্তানদের কাছে পাঠ্যবইয়ের বাইরের বই অনেক সময়ই অধরা থেকে যায়। অথচ এই বইগুলোই পারে তাদের চিন্তার জগৎকে প্রসারিত করতে, কল্পনার দুয়ার খুলে দিতে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে নতুন দিশা দেখাতে। সেই উপলব্ধি থেকেই দুর্গম জনপদের শিক্ষার্থীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতে বইকে বেছে নিয়েছেন তিনি।

যে প্রান্তেই যাচ্ছেন, সুযোগ পেলেই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন বই। কখনো দর্শন, কখনো বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, কখনো বা বিশ্ববরেণ্য মনীষীদের জীবন ও কর্মের গল্প। অ্যারিস্টটল, প্লেটোর দর্শন থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞান ও মননশীল সাহিত্যের নানা বিষয় জায়গা করে নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের হাতে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রান্তে নিজ উদ্যোগে হাজারের বেশি বই বিতরণ করেছেন তিনি।

এই উদ্যোগের উদ্দেশ্য কেবল বই বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের চিন্তা, মনন ও মূল্যবোধের বিকাশ ঘটানো। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ বিজ্ঞানী- এমন বড় স্বপ্ন দেখার সাহস জোগানোর পাশাপাশি তিনি তাদের সৎ, বিনয়ী, মানবিক ও উদার মানুষ হওয়ার প্রেরণা দেন। বই পড়ার অভ্যাস গড়ে তুলে তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার বার্তাও পৌঁছে দিচ্ছেন। তাঁর কাছে শিক্ষার প্রকৃত সার্থকতা শুধু ভালো ফলাফল কিংবা বড় কোনো পেশায় প্রতিষ্ঠিত হওয়া নয়, বরং জ্ঞান,

বিবেক ও মানবিকতায় সমৃদ্ধ একজন মানুষ হয়ে ওঠা।দায়িত্বের মাঝেও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, তাদের স্বপ্নের কথা শোনা এবং হাতে একটি বই তুলে দেওয়ার এই প্রচেষ্টা যেন তাঁর দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে এক মানবিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি জানেন, একটি বই হাতে তুলে দিলেই হয়তো রাতারাতি বদলে যাবে না কোনো শিশুর জীবন। কিন্তু সেই বইয়ের একটি পৃষ্ঠা,

একটি গল্প কিংবা একটি ভাবনা হয়তো কোনো একদিন তার জীবনের গতিপথ বদলে দিতে পারে। চরের পথে পথে বই হাতে স্বপ্ন ফেরির গল্প নিছক বই বিতরণের গল্প নয়, এটি সম্ভাবনাময় একটি প্রজন্মের হাতে আলোর মশাল তুলে দেওয়ার গল্প। যমুনার ভাঙনে যেখানে প্রতিনিয়ত হারিয়ে যায় মানুষের বসতভিটা, শৈশবের স্মৃতি আর পূর্বপুরুষের ঠিকানা, সেখানে বইয়ের পাতায় পাতায় নতুন ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন বুনছেন মাহবুব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews