টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদকসহ আটক করে ভূঞাপুর থানা পুলিশ। পরে শনিবার (২১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলো- উপজেলার কুকাদাইর গ্রামের মনতাজ আলীর ছেলে জামাল হোসেন (৫৫)।
জানা যায়, দীর্ঘদিন ধরে জামাল হোসেন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে আসছিলো। শুক্রবার (২০ নভেম্বর) রাতে মাদকদ্রব্য সহ জামালকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- মাদক সেবন করা অবস্থায় জামাল নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন- মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে শনিবার একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা অর্থদণ্ড দেয়া হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




Leave a Reply