যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, জিরা, কিসমিস, ওষুধ ও প্রসাধনীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুচকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ ও ১ হাজার ৯৪টি প্রসাধনসামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply