যশোরের ঝিকরগাছায় ঘরের ছাদ থেকে নিচে পড়ে বুলবুলি বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার গঙ্গাধরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুলি বেগম ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।নিহতের পুত্রবধূ রীপা খাতুন জানান, দুই দিন ধরে বৃষ্টির কারণে ঘরের একতলা ছাদে রাখা জ্বালানি খড়ি ভিজে যাচ্ছিল।
শুক্রবার সকাল ৭টার দিকে বৃষ্টির পানি থেকে খড়ি রক্ষা করতে ছাদে যান বুলবুলি বেগম। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ তাঁকে হাসপাতালে ভর্তি করেন। তবে ভর্তির কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Leave a Reply