যশোর শহরের চাঁচড়া এলাকায় বোনের স্বামীর ছুরিকাঘাতে আক্তার মোল্লা (৩৫) ও রাব্বি (৩১) নামে দুই ভাই আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা শবে বারোটার দিকে চাঁচড়া গোল্লার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের বাড়ি শহরের চাঁচড়া ডালমিল এলাকায়। পারিবারিক বিরোধের জেরে বোনের স্বামী সোহাগ (৩৬) তাদের ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।


Leave a Reply