যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ইমরান(২১)ও আকাশ (২০)নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সাড়ে এগারোটার দিকে উপজেলার হাজরাখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ইমরান ও আকাশ চৌগাছা উপজেলার ইছাপুর দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা। তারা হেলমেট ছাড়াই মোটরসাইকেলে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক।


Leave a Reply