1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে এ.কে.সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় ব্রাহ্মণশাসন বিএমএস ফুটবল একাডেমি ও চাপড়ী বার্নিং ফায়ার ফুটবল একাডেমি। উত্তেজনাপূর্ণ খেলায় ৩-০ গোলে ব্রাহ্মণশাসন বিএমএস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাপড়ী বার্নিং ফায়ার ফুটবল একাডেমি।
খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ফুটবলপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন, মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের দাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এনায়েত করিম, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মফিজুর রহমান, জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম সুলতান, বস গ্রুপ ইন্ডাস্ট্রিজের পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews