1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চরাঞ্চলে জেলা প্রশাসকের হাত থেকে শিক্ষা উপকরণ পেলো শিশু শিক্ষার্থীরা!

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের জয়পুর-পুংলিপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, পাঠদান কার্যক্রম এবং বিদ্যালয়ে উপস্থিতি সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী দেন।

এছাড়াও উপস্থিত অভিভাকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার ও মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম,

উপজেলা প্রাথমিক শিক্ষা মোছাঃ আকতার বানু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম শাপলা প্রমুখ। পরে জেলা প্রশাসক উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়,

গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিস, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভা পরিদর্শন করেন। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews