1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে রোগীর স্বজনের সঙ্গে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে ওই চিকিৎসক পাল্টা হামলার অভিযোগ করেছেন।

অভিযোগকারী মোহাম্মদ ফয়েজ আহমেদ সদর উপজেলার মোবারককাটি গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তাঁর মামাতো বোন হাসি (২০) জরায়ুজনিত সমস্যায় গত ১৯ নভেম্বর হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৯ নম্বর এক্সট্রা বেডে ভর্তি হন। তিনি মনিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের রবিউল ইসলাম বাবুর স্ত্রী।

ফয়েজ আহমেদের অভিযোগ, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাতে তিনি কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তানজিবের কাছে যান। এ সময় চিকিৎসক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইন্টার্ন চিকিৎসক তানজিব বলেন, ‘যেহেতু আমার ওপর তাঁরা হামলা করেছেন, তাই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেব।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখার জন্য আরএমও সাহেবকে নির্দেশ দিচ্ছি। এখনো পর্যন্ত বিষয়টি আমার কাছে আসেনি।তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews