1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরের ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ,অভিযানের ধীরগতি ও ম্যানেজ নিয়ে উদ্বেগ যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
যশোরের ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ,অভিযানের ধীরগতি ও ম্যানেজ নিয়ে উদ্বেগ যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

যশোরের ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

 

যশোরের ঝিকরগাছায় এমকে সুপার মার্কেটে আধুনিক ও নান্দনিক খাবারের আয়োজন নিয়ে যশোর রোড এমকে ফুড কোর্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।২০নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় এক আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ফুড কোর্টটির শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক (ইউএনও) এম সাইফুল্লাহ।

তিনি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় উদ্যোক্তাদের এমন ব্যতিক্রমী আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন,শিক্ষিত তরুণ উদ্যোক্তারা চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে এ ধরনের সৃজনশীল আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে পারবে। অন্যদেরকেও কর্মসংস্থানের পথ দেখাবে। তিনি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত দেশীয় ঐতিহ্যের খাবার তৈরির উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুকুট, নির্বাহী পরিচালক সোহেল হাওলাদার,ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাক ঝিকরগাছা সংবাদদাতা কে এম ইদ্রিস আলী, বাঙালি বাইট’র স্বত্বাধিকারী, ডেইলি রোজবার’স্বত্বাধিকারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।

ফুড কোর্টের বিশেষত্ব ও খাবারের প্রতিটি কার্টের রয়েছে আলাদা নাম, নিজস্ব খাবারের মেনু এবং ভিন্নধর্মী খাবারের আয়োজন। দেশীয় ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ও আধুনিক খাবারের সমাহার থাকছে এখানে।সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে রয়েছে ব্লু ওয়েভ। এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের সি-ফুড, যেমন-কাঁকড়া,অক্টোপাস,লবস্টার, চিংড়ি,স্কুইড,বিভিন্ন সামুদ্রিক মাছসহ আরও নানা ধরনের সামুদ্রিক মৎস্য ও প্রাণিজ খাবার।

দেশীয় খাবারের পাশাপাশি ভারতীয় খাবারের বৈচিত্র্যময় আয়োজন রয়েছে দেশি ডিলাইটসে। এখানে পাওয়া যাবে হাঁসের মাংস, সীতা রুটি,ডোসা, পাও ভাজি, মালাইরুটি, চটপটিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু দেশি ও ইন্ডিয়ান খাবার।রয়েছে বিভিন্ন স্বাদের স্পেশাল ফ্লেভার জুস এবং মুখরোচক খাবারের ডেইলি রোজ বার।এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ফ্লেভার জুস, বটফোনা, চুইঝালের সোলা মুড়িসহ আরও আকর্ষণীয় খাবার।

বাঙালির ঐতিহ্যবাহী খাবার ও মুখরোচক আয়োজন নিয়ে রয়েছে বাঙালি বাইটস।এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের মৌসুমি পিঠা, ফুচকা, দই ফুচকা, মটকা বিফ, মটকা চা এবং বিভিন্ন ধরনের রুটি।এছাড়া মিষ্টান্ন ও ফাস্টফুডপ্রেমীদের জন্য রয়েছে টেস্টি কার্ট। এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের কেক,পুডিং,মোমো,হালিম, পিৎজাসহ আরও নানা ধরনের আকর্ষণীয় ও সুস্বাদু খাবার। কর্তৃপক্ষের মতে,যশোর রোড এমকে ফুড কোর্ট প্রতিষ্ঠার মূললক্ষ্য হলো ঝিকরগাছা ও আশপাশের এলাকার মানুষের জন্য একটি পরিচ্ছন্ন, সুন্দর,আধুনিক ও পরিবারবান্ধব খাবারের পরিবেশ তৈরি করা।

একই জায়গায় বিভিন্ন স্বাদের দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পিঠা,সামুদ্রিক খাবার, ভারতীয় খাবার, ফাস্টফুড, ডেজার্ট এবং পানীয়ের সমাহার তৈরি করায় বিশেষ উদ্যোগ। পাশাপাশি স্থানীয় তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করা এবং ঝিকরগাছার খাদ্য ও বিনোদন সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews