কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের মনিহার মোড়ে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে নগর বিএনপির ১ ও ৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা প্রতিরোধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু। এ সময় দুই ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply